ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দেড় কোটি টাকার স্বর্ণ বিমানের সিটের নিচ থেকে উদ্ধার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং-৭৭৭ মডেলের উড়োজাহাজের দুটি সিটের নিচ থেকে ১৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।


গতকাল রবিবার (১১ সেপ্টেম্বর) মধ্যরাতে বিমানটি থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।


ঢাকা কাস্টমস হাউজ জানায়, বিমানের ১৭-জে এবং ১৯-জে নম্বর সিটের নিচে পাইপের ভেতর থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।


তারা জানায়, দুবাই থেকে আসা বিমানের বিজি-৩৪৮ ফ্লাইটটি রবিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিতে সোনার চালান রয়েছে বলে কাস্টমস কর্মকর্তাদের কাছে তথ্য ছিল। যদিও কর্মকর্তারা কোনোভাবেই সোনা খুঁজে পাচ্ছিলেন না।


এরপর প্রায় ১৪ ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি অভিযান চালানো হয়। দীর্ঘ এ অভিযান শেষে ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বারগুলোর ওজন এক কেজি ৮৫৬ গ্রাম।


এ ঘটনায় ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা জোহরা খানম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑